পোলে ওঠার সময় বডি বেল্ট কোমরে পরতে হয় এবং সেফটি বেল্ট পোলের সাথে আটকে নিরাপদে কাজ করতে হয়।
খুঁটিতে উঠে এক হাতে ধরে রেখে অন্য হাতে কাজ করা মানেই কাজ ধীর হওয়া এবং ভুল হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়া। লাইনম্যান বডি বেল্ট (A Grade) ঠিক এই সমস্যাটাই সমাধান করে — কোমরের চারপাশে ভার ধরে রেখে শরীরকে পজিশনে স্থির রাখে, ফলে দুই হাতই কাজের জন্য মুক্ত থাকে। চওড়া ওয়েবিং ও ডাবল স্টিচিংয়ের কারণে এটি প্রতিদিনের পেশাদার কাজে দীর্ঘদিন টিকে থাকার মতো করে তৈরি।
ধরন: বডি বেল্ট (পজিশনিং)
গ্রেড: A Grade (হেভি-ডিউটি)
ম্যাটেরিয়াল: নাইলন ওয়েবিং এবং লেদার
লোড ক্যাপাসিটি: 181. kg
ওয়ারেন্টি: সেফটি ইকুইপমেন্ট হওয়ায় কোনো ওয়ারেন্টি প্রযোজ্য নয়, তবে ডেলিভারির সময় কোনো ম্যানুফ্যাকচারিং ক্রুটি থাকলে সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হয়।]
বক্সে যা থাকছে: ১টি বডি বেল্ট
PallyShop BD LTD একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, যারা বিদ্যুৎকর্মী ও টেকনিশিয়ানদের জন্য যাচাই করা সেফটি গিয়ার সরবরাহ করে। প্রতিটি বেল্ট পাঠানোর আগে স্টিচিং, বাকল ও D-ring হাতে ধরে চেক করা হয় এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেওয়া হয়।
এটি একটি সেফটি ইকুইপমেন্ট তথা জীবন রক্ষাকারী সরঞ্জাম। প্রতিবার ব্যবহারের আগে ওয়েবিং, স্টিচিং, বাকল ও D-ring ভালোভাবে পরীক্ষা করা বাধ্যতামূলক। কোনো অংশে কাটা, ছেঁড়া, পুড়ে যাওয়া, মরিচা বা ঢিলা সেলাই দেখা দিলে বেল্টটি সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া উঁচুতে কাজ করবেন না এবং নির্ধারিত লোড ক্যাপাসিটির অতিরিক্ত ভার বহনে এটি ব্যবহার করবেন না। অসতর্কতা, ভুল ব্যবহার বা নির্দেশনার বাইরে কাজ করার ফলে সৃষ্ট কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির জন্য PallyShop BD কর্তৃপক্ষ আইনত দায়ী থাকবে না।
এটি সর্বোচ্চ ৪০০ পাউন্ড বা ১৮১.৪ কেজি লোড ক্যাপাসিটি সম্পন্ন এবং এর ডি-রিং ২৫ KN প্রেসার সামলাতে পারে।
হ্যাঁ, এটি মূলত ইলেকট্রিশিয়ান, পোল লাইনম্যান ও টেকনিশিয়ানদের ঝুলন্ত অবস্থায় নিরাপদে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি।
হ্যাঁ, এতে শক্ত মেটাল বাকল ও একাধিক হোল দেওয়া আছে, যার মাধ্যমে সহজে কোমরের মাপে ছোট-বড় করে নেওয়া যায়।



Reviews
There are no reviews yet.